Friday, October 14, 2022

বায়োমেডিক্যাল/বায়োলজিকাল সায়েন্স খুঁটিনাটি

Life science/Medical থেকে উচ্চশিক্ষায় বাইরে আসার পথটা অন্যান্য discipline থেকে একটু আলাদা। কারন গুটিকয়েক University বাদে life science এর বেশিরভাগই University গুলোই centrally admission দিয়ে থাকে। আবার Life science এর অনেক program গুলোতে GRE optional থাকার কারনে অনেকেই বুঝতে পারেনা GRE দেওয়া উচিত কি উচিত না! বা Profile বলতে আমরা কি বুঝি! cGPA, IELTS/TOEFL score or something else! উল্লেখ্য NexTop USA Group এর সাথে আমি add রয়েছি গত ৩ বছর ধরে। কিন্তু হাতে গোনা কয়েকটা post ছাড়া life science থেকে উচ্চশিক্ষার বিষয়ে আমি তেমন কোন post ই দেখলাম না। তাই চিন্তা করলাম একদম ফ্রেশ PhD student হিসেবে এই বিষয়ে আমি কিছু কথা বলব। আমার এই post টি সম্ভবত mediocre student দের জন্যই কারন ছাত্রজীবনে আমিও যথেষ্ট ফাঁকিবাজ ছিলাম। শুরুতেই বলে নিচ্ছি Post টা সামান্য বড় হবে তাই ধৈর্য্য নিয়ে পড়ার অনুরোধ করছি।




5 thumb rules for life science background:

1) cGPA যার যার উচ্চশিক্ষা সবার
সম্ভবত cGPA নিয়ে racism টা আমি শেষ বাংলাদেশে থাকতেই দেখে এসেছি, কারন এখানে cGPA নিয়ে আমি কাওকেই কখনো মাথা ঘামাতে দেখিনি। আমাদের দেশে life science এ যেমন cGPA 3.75+ sincere student and cGPA less than 3.25 মানেই ফাঁকিবাজ student, আমেরিকায় বিষয়টি এমন নয়। বরং আমেরিকায় cGPA upto 3 কেই তারা Good academic qualification হিসেবে দেখে। আপনার cGPA যদি Admission এর cut off score কে over করতে পারে তাহলেই আপনি admission পাবার যোগ্য। সেক্ষেত্রে আপনার overall cGPA 3.7 নাকি 3.2 এটার তেমন কোন impact ই তেমন এখানে নেই। For example, Undergrad এ আমার cGPA ছিল 3.26. অথচ আমার PhD admission এর এক interview তে আমাকে একজন interviewer বলেছিল You have good academic record! এ বিষয়টার মূল রহস্য উদঘাটন করতে পেরেছি এই খোদ আমেরিকা তেই এসে। এখানকার Graduate director এর সাথে বেশ কিছুক্ষন কথোপকথন এর পরে বুঝতে পেরেছিলাম admission committee কখনো overall cGPA দেখে কোন কিছু decide করেনা। বরং তারা course by course evaluation করে থাকে। উদাহরণস্বরূপ আমি বায়োমেডিক্যাল সায়েন্স এর কথাই বলি। এখানে প্রতি বছর বিভিন্ন discipline এর admission জমা পড়ে। কেউ বায়োটেকনোলজি, কেউ বায়োলজি, কেউ ফার্মাসি আবার কেউ বা মেডিকেল থেকে আসে। তো এক্ষেত্রে শুধুমাত্র overall cGPA দিয়ে admission review করাটা কখনোই সম্ভব হয়ে উঠবেনা। তাই admission committee সকল applicant দের নির্দিষ্ট কিছু course এর basis এ evaluation করে থাকে যেগুলো সাধারণত তাদের professional program এর সাথে align করে। ধরুন আপনার Undergrad এ fisheries/plant based course বেশি ছিল। এখন এসব course এ আপনি যতই top marks পান না কেন admission এ এটার কোন effect পড়বেনা কারন Biomedical science এ plant/fisheries এর কোন কাজই হয়না। আশা করছি সবাই বিষয়টা বুঝতে পেরেছেন।

2) SOP and LOR
Life science এর বেশিরভাগ admission ই হয়ে থাকে central admission এর মাধ্যমে। প্রথমে আপনাকে centrally holistically review করবে এবং তারপর potential candidate মনে হলে আপনাকে interview তে ডাকবে। কিন্তু আমাদের দেশে সাধারণত আমরা interview ছাড়া নিজেদের motivation লেখায় ফুটিয়ে তুলতে পারিনা। অথচ এই বিষয়টিই life science এর জন্য সবচেয়ে বেশি জরুরি। এবং এটির একমাত্র উপায়ই হচ্ছে এই SOP এবং LOR. অন্যান্য subject এর ক্ষেত্রে এই ঝামেলা টা সচরাচর হয়না, কারন তাদের শুরুতেই Professor এর সাথে interview হয়ে যায়, তারপর SOP বা অন্য কিছুর প্রসংগ আসে। কিন্তু বায়োলজিক্যাল সায়েন্সে centralized admission system এর জন্য আপনাকে আগে আপনার SOP দিয়েই বুঝিয়ে দিতে হবে কেন আপনি এই প্রোগ্রাম এর জন্য best candidate এবং কেন particularly এই University তেই পড়তে চাচ্ছেন। সেই সাথে আপনাকে এমনভাবে LOR গুলো manage করতে হবে যাতে আপনি SOP তে যা যা mention করেছেন তার সব কিছুই valid! একটি ভালো SOP and LOR তৈরির অনেক content ই আপনারা Online এ পেয়ে যাবেন তাই এই নিয়ে আর বিস্তারিত বলছিনা।

3) Masters না PhD?
এ ধরনের question প্রায়ই শোনা যায় আমার profile এখনো এত ভালো না! আমি কি শুরুতে PhD এর জন্য apply করব না Master’s এর জন্য apply করে পরে PhD তে switch করব! উল্লেখ্য, অন্যান্য সব subject এর মতই বায়োলজিকাল সায়েন্স এ Master’s এ তেমন admission পাওয়া যায়না আর পেলেও funding তেমন থাকেনা। এক্ষেত্রে আপনাকে professor approach করা লাগতে পারে funding এর জন্য। কিন্তু life science এ ধরনের University এর সংখ্যা খুবই কম। এমনকি বায়োমেডিক্যাল সায়েন্স এ Master’s করা যায় এমন কোন University ও আমার চোখে পড়েনি। তাই আমার suggestion হল Master’s এ funding দিবে এমন প্রফেসর খুজে বের করে apply করার চেয়ে ভালো হয় সরাসরি PhD এর জন্য আবেদন করা (যদি না Master’s ই আপনার ultimate target হয়)। পরবর্তীতে আপনি চাইলে PhD complete না করে একটি application করে MS degree নিয়ে বের হয়ে যেতে পারবেন। এক্ষেত্রে আমি বলব আমেরিকায় সব profile এর student দের জন্যই University আছে। একটু খুঁজলে আপনার প্রোফাইল এর সাথে match করে এমন অনেক university সহজেই পেয়ে যাবেন।

4) University selection (Aim high, Fly higher)
সম্ভবত উল্লেখিত step গুলোর এর মাঝে সবচেয়ে important এবং সবচেয়ে কম গুরুত্ব দেওয়া বিষয়টি ই হল University selection! আমরা অনেকেই জানিনা আমাদের 50% admission chance depend করে এই University selection এর উপর। আমি এমন অনেককেই দেখেছি, অনেক ভালো cGPA, Lab experience, Research experience নিয়েও তেমন কোন University তে admission না পেতে আবার অনেককেই দেখেছি mediocre একটা profile নিয়ে কয়েকটা University থেকে admission পেতে। এর প্রধান কারনই হল আমরা আমাদের profile এর সাথে match করে University selection টা করতে পারিনা।
আমি আমার admission এর সময় সর্বমোট ১০ টা University তে apply করি এবং ৫ টা থেকে Interview call পাই। এর মাঝে ৪ টাতে আমার admission হয়েছিল। আমি শুধুমাত্র একটাই higher rank এর University ই select করেছিলাম। এবং অবাক করা বিষয় হল আমি এ University থেকেও interview call পেয়েছিলাম। অথচ আমার list এ আরো কিছু low rank এর University এর যেগুলো থেকে আমাকে interview এর জন্যেও ডাকেনি! পরে অনেক ঘাটাঘাটি করে আমি program to profile match বিষয় টা বুঝতে পারলাম।

profile জিনিষটা বুঝতে হলে আপনাকে আগে বুঝতে হবে University আপনার থেকে কি চাচ্ছে আগে? GRE score/IELTS score or Research experience? আপনি বায়োলজিক্যাল field এর বেশ কিছু প্রোগ্রাম দেখবেন (Biological science, Biomolecular science) যেগুলোতে apply করতে গেলে লেখা থাকবে GRE scores are optional. কিন্তু এক্ষেত্রে optional হলেও কিছু ক্ষেত্রে লেখা থাকবে encouraged to submit score! তখন আপনাকে বুঝতে হবে এই University তে GRE কে সর্বপ্রথম value দিয়ে থাকে। আবার কিছু University তে IELTS/TOEFL এ 6.5/80 cut off থাকলেও speaking এর জন্য তারা একটা particular result চায়। একটু ঘাটলেই বুঝবেন তাদের funding টা মূলত TAship থেকে আসবে। এজন্য আপনাকে বুঝে নিতে হবে তারা আপনার English ভালো চাচ্ছে। কিন্তু Biomedical এর maximum program গুলোতেই RAship থাকে। তাই এখানে English requirement টা এত বেশি তারা follow করেনা। তাই Biomedical এর program গুলোতে আপনি যদি basic English requirement টাই শুধু fulfill করতে পারেন তাহলেও আপনি admission পাওয়ার যোগ্য। আবার Biomedical Science এর মত program গুলোতেও কিন্তু GRE optional. কিন্তু এ ধরনের প্রোগ্রাম গুলোতে নূন্যতম আশা করে আপনার prior research experience type কিছু একটা থাকবে। তো আপনার এই Research experience এ আপনি কি কি টেকনিক শিখলেন বা সেগুলো তাদের প্রোগ্রামের curriculum এর সাথে যাচ্ছে কিনা এটাই মূলত তারা যাচাই করে দেখে। এক্ষেত্রে বায়োমেডিকাল সায়েন্সে GRE/English score এর থেকে Research experience কেই তারা বেশি value দিয়ে থাকে। Research experience বলতে wet/dry lab experience এবং সেই সাথে সম্ভব হলে কিছু publication!

তাই আমার সাজেশন থাকল আপনার যদি Research experience থেকে থাকে এবং কিছু publication থেকেও থাকে তাহলে cGPA, IELTS score or GRE যাই থাকুক না কেন আপনি নিসন্দেহে কিছু Biomedical Science এর Top University তেও apply করে দেখতে পারেন। এবং life science এ University selection এর আরেকটি thumb rule হল বড় প্রোগ্রাম এ apply করা। কারন এসব প্রোগ্রামে funding বেশি থাকে, PI বেশি থাকে এবং তারা প্রতি cohort এ অনেক student এর admission নিয়ে থাকে। তাই অবাক হলেও সত্য যে আপনি US News rank এর 100 এর মাঝে একটা University তে admission পেলেন আবার same profile দিয়েও 300 rank এর University তে admission পেলেন না। So, aim high and fly higher!

5) PI approach or Central admission?
এতক্ষন যারা পড়েছেন তারা হয়তবা বুঝে গিয়েছেন Life science এর majority program ই cetral admission এর মাধ্যমে student নিয়ে থাকে। এবং এ সকল admission এর system ই হল আপনার ৩/৪ টি rotation হবে। Then final PI selection হবে। তাই যারা এখনো Professor emailing এর কথা ভাবছেন তাদের একটু কষ্ট করে খুঁজে বের করতে হবে কোন কোন University গুলো Professor দের approach করার মাধ্যমে admission দিয়ে থাকে। এবং majority ক্ষেত্রেই Lower rank এর University গুলো এভাবে admission নিয়ে থাকে। কিন্তু এসব University তে GRE আবার mandatory থাকে। কিন্তু উল্টোদিকে আপনি যদি কোন centralized admission এর প্রোগ্রামের প্রফেসর দের email করে থাকেন তাহলে অধিকাংশ ক্ষেত্রেই কোন reply পাবেন না কারন admission এর ক্ষেত্রে উনারা কিছুই করতে পারবেনা। তাই আপনাকে আগে Program এর website ঘেটে দেখতে হবে কাদের email করলে response পেতে পারেন আর কাদের করলে পাবেন না!

আশা করি অনেকের অনেক কিছু clear হয়েছে। বায়োমেডিক্যাল সায়েন্সে গত ২ মাস এর অভিজ্ঞতা থেকে ছোট খাটো টুকটাক অনেক কিছুই জেনেছি। যেমন, সকল প্রফেশনাল প্রোগ্রাম গুলোর মাঝে বায়োমেডিক্যাল সায়েন্সের funding সবচেয়ে বেশি হয়ে থাকে (around ~30K/ year).. তাই বায়োমেডিক্যাল সায়েন্স ও আপনার থেকে ওরকম professional কিছু দাবী করে থাকে। এখানে মোটামুটি সকাল ৯ টা থেকে রাত ৮/৯ টা পর্যন্ত ও মাঝে মাঝে থাকতে হয়। এবং বায়োমেডিক্যাল এর কাজ গুলো পুরোপুরি wet lab হওয়ায় আপনাকে এরকম মানুষিকতা নিয়েই আসতে হবে। তাই আগে থেকে wet lab এ সময় দেওয়ার অভিজ্ঞতা না থাকলে biomedical এ survive করা আপনার জন্য অনেকটাই কঠিন হয়ে পড়বে। এবং আপনার যদি animal (Rodent/Worms/other model system) এ allergy থেকে থাকে তাহলেও Biomedical science আপনার জন্য perfect Choice না। কারন এখানে আপনাকে animal handling করতেই হবে সেটি আপনি যেই ল্যাবেই থাকুন না কেন! পরিশেষে সকলকে ধন্যবাদ সাথে থাকার জন্য। আর কেউ যদি পাহাড় আর সবুজ ভালোবাসেন তাহলে তারা আমার বর্তমান University তে স্বাগতম। নতুন দের জন্য শুভকামনা। দোয়া রাখবেন। ধন্যবাদ সবাইকে।

P.S: আমি কমেন্টে বায়োলজিক্যাল/বায়োমেডিক্যাল সায়েন্স এর GRE waived University গুলোর একটি updated list দিচ্ছি যেটি আমি গত বছর আমার admission এর সময় use করেছিলাম। এখানে আমেরিকার প্রতিটা state এর life science এর জন্য GRE waived University গুলোর list দেওয়া রয়েছে। ধন্যবাদ।

Rahatul Islam
PhD student
Biomedical Science PhD program
School of Medicine
West Virginia University, WV-26505

No comments:

Post a Comment

যুক্ত্ররাস্ট্রে নাগরিকত্ব – বুস্টার ডোজ!

বিগত ১ দশকে যুক্তরাষ্ট্রে পড়তে আসা শিক্ষার্থীর সংখ্যা ব্যাপাকভারে বাড়ছে। পৃথিবীর যেকোনো দেশে পড়তে যাওয়ার জন্য সে দেশে স্থায়ী হবার পদ্ধতি এ...